ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সদরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে যশোর সদরে শুরু হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। বুধবার সকাল ১০টায় যশোর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে মেলার উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য হয়ে পড়েছে। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কৃষকদের অভিযোজন সক্ষমতা বাড়াবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিয়া সুলতানা।

এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ, বিআরডিবির পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অরুণ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক।

বিএনপি নেতা আনজুরুল হক খোকন বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ধরনের মেলা সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপজেলা চত্বরে স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

যশোর সদরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট সময় : ০৬:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬