ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে টিম দূরান্তের উদ্যোগে সড়কের পাশে গাছের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ১৭ বার পঠিত

পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের রূপদিয়া-চাঁচড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন টিম দূরান্ত। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ২০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে সুপারি, দেবদারু ও তালগাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়নের রূপদিয়া ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন চাঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিম দূরান্তের সভাপতি শিমুল মণ্ডল। এ সময় সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ জরুরি। শুধু চারা রোপণ করলেই হবে না, গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সেদিকেও নজর দিতে হবে।

আয়োজকেরা জানান, সবুজ ও পরিবেশবান্ধব এলাকা গড়ে তুলতে ভবিষ্যতেও টিম দূরান্তের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

ট্যাগস :

যশোরে টিম দূরান্তের উদ্যোগে সড়কের পাশে গাছের চারা রোপণ

আপডেট সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬