ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২২ বার পঠিত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের গলার স্বর্ণের চেইন কাটার সময় নিলুফা (২১) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে। আটক নিলুফা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাঢুড়া গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সুফিয়া (৫৬) নামে এক নারী মেডিসিন বিভাগের চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসেছিলেন। এ সময় নিলুফা তাঁর পেছনে অবস্থান নিয়ে কাটার দিয়ে গলার স্বর্ণের চেইন কেটে নেওয়ার চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা নিলুফাকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে চেইন কাটার কাজে ব্যবহৃত কাটারটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। আটকের পর নিলুফাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

যশোর হাসপাতালে স্বর্ণের চেইন কাটার সময় নারী আটক

আপডেট সময় : ১০:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬