ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কৃষ্ণনগরে মেম্বার পদে আলোচনায় তরুণ সমাজসেবক মফিজুল ইসলাম মোল্লা

জি এম সাগর হোসেন
  • আপডেট সময় : ০১:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৩৮ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ওয়ার্ডের সাধারণ ভোটার ও স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে এখন একটিই নাম, বিশিষ্ট ব্যবসায়ী, পরোপকারী ব্যক্তিত্ব ও তরুণ সমাজসেবক মফিজুল ইসলাম মোল্লা। ক্লিন ইমেজ ও মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতার কারণে মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম মোল্লা কোনো পদ-পদবীতে না থেকেও ব্যক্তিগত উদ্যোগে এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ওয়ার্ডের যুব সমাজের মধ্যে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান ও সঠিক পথে পরিচালিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।

সরেজমিনে কৃষ্ণনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এলাকার রাস্তাঘাটের সংস্কার, জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা এবং সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত দুস্থদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তাঁরা একজন শিক্ষিত, সৎ ও যোগ্য জনপ্রতিনিধি খুঁজছেন। আর এক্ষেত্রে মফিজুল ইসলাম মোল্লাকেই সবচেয়ে যোগ্য মনে করছেন এলাকাবাসী।

ওয়ার্ডের প্রবীণ এক বাসিন্দা বলেন, মফিজুল একজন ভদ্র ও পরোপকারী ছেলে। যেকোনো বিপদে ডাকলে তাঁকে সবার আগে পাশে পাওয়া যায়। আমরা এবার নতুন মুখ হিসেবে তাঁকে মেম্বার পদে দেখতে চাই।

তরুণ ভোটারদের মতে, প্রথাগত রাজনীতির বাইরে এসে এলাকার প্রকৃত উন্নয়ন করতে হলে মফিজুল ইসলাম মোল্লার মতো উদ্যমী ও আধুনিক মনস্ক মানুষের বিকল্প নেই।

এ বিষয়ে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মফিজুল ইসলাম মোল্লা বলেন, আমি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি। এলাকার মুরুব্বি, যুব সমাজ ও সাধারণ মানুষের ভালোবাসা ও অনুরোধেই আমি আগামী নির্বাচনে ৮নং ওয়ার্ড থেকে মেম্বার পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যদি আমাকে তাঁদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি এই ওয়ার্ডটিকে একটি আধুনিক, মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব, ইনশাআল্লাহ।

ইতিমধ্যে তিনি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় গণসংযোগ, উঠান বৈঠক ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন, যেখানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে।

ট্যাগস :

কৃষ্ণনগরে মেম্বার পদে আলোচনায় তরুণ সমাজসেবক মফিজুল ইসলাম মোল্লা

আপডেট সময় : ০১:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬