ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় কপোতাক্ষ নদে ভ্যানচালক একলাসের মরদেহ উদ্ধার Logo কালিয়ায় কমিউনিটি পুলিশের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা Logo নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন Logo শার্শায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত Logo কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়াকে সমাহিত Logo শার্শায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি Logo শিপ্রা ঘোষ হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন Logo কাভার্ডভ্যানে মিলল ২২৫৭ বোতল নিষিদ্ধ সিরাপ, গ্রেপ্তার ২ Logo রামপালে শেখ আহাদ হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

মণিরামপুরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় বোন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ৫৫ বার পঠিত

যশোরের মণিরামপুর পৌরশহরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন বড় বোন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি সোমবার (২৯ জুন) দুপুরে মণিরামপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর এলাকায় ঘটে। আহত ময়না মন্ডল (২৬) সুপদ মন্ডল ও ছবিতা মন্ডলের মেয়ে। অভিযুক্ত সাগর মন্ডল (২১) তার ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী পরিত্যক্তা ময়না মন্ডল বাবার বাড়িতে বসবাস করতেন। পারিবারিক অভাব-অনটনকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকত। ঘটনার দিন সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুপুরে অন্যের বাড়িতে কাজ শেষে বাড়ির সামনে পৌঁছালে সাগর মন্ডল একটি বিশেষ ধরনের হাতুড়ি দিয়ে ময়নার মাথায় আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে আরও কয়েকটি আঘাত করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। পরে স্থানীয়রা গুরুতর আহত ময়নাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত ময়নার মাথা ও পিঠে একাধিক গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। হামলায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

মণিরামপুরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় বোন গুরুতর আহত

আপডেট সময় : ০৯:৫৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬