ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৯ বার পঠিত

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বাগডাঙ্গা-ঘোষনগর বাজার এজেন্ট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৩টায় স্থানীয় বাগডাঙ্গা-ঘোষনগর বাজারের আব্দুর রব মার্কেটে অবস্থিত ব্যাংকের অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়। ব্যাংকের স্বত্বাধিকারী আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যশোর শাখার প্রধান জামিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট শাখার ইনচার্জ সফিকুল ইসলাম ও ইলিয়াজ হোসাইন। এ ছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং শতাধিক গ্রাহক সমাবেশে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জামিনুর রহমান বলেন, সুদমুক্ত ও নৈতিক মূল্যবোধভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি গ্রাহকদের নিরাপদ আমানত, আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে ব্যাংকের বিভিন্ন সেবা, নতুন আমানত ও বিনিয়োগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের কর্মকর্তারা এবং গ্রাহকদের মতামত ও পরামর্শও গ্রহণ করা হয়।

ট্যাগস :

বাঘারপাড়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

আপডেট সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬