ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যশোর জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ২৪ বার পঠিত

‘জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে জেলা প্রশাসন। বুধবার (৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ র‍্যালিতে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন।

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা-সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড। র‍্যালি শুরুর আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

র‍্যালি উদ্বোধনকালে জেলা প্রশাসক আশেক হাসান বলেন, “জুলাইয়ের চেতনা শুধু অতীতের একটি ঘটনাকে স্মরণ করার বিষয় নয়; এটি নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার। ‘সবার আগে বাংলাদেশ’ এই আদর্শকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সুপার, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তারা বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসনের আয়োজিত এ কর্মসূচি ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি একটি গণসমাবেশে পরিণত হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

ট্যাগস :

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যশোর জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : ০৯:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬