নড়াইল গনঅভ্যুন্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাংকন
- আপডেট সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নড়াইল কৃষি ও কারিগরি কলেজে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অশিম কুমার বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মাজহারুল ইসলাম, পার্থ রায়, ইয়ামিন কবিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় অধ্যক্ষ অশিম কুমার বিশ্বাস বলেন, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয় এবং ২০২৪ সালের জুলাইয়ে তা নতুন মাত্রা পায়। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ছাত্র-জনতার অংশগ্রহণে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।
তিনি শিক্ষার্থীদের দেশের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় চেতনাকে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ অশিম কুমার বিশ্বাস।























