আহত ছাত্র সমন্বয়ক রাশেদের খোঁজ নিলেন প্রতিমন্ত্রী অমিত
- আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১২ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক রাশেদ হোসেনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার (৫ আগস্ট) রাতে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রাশেদকে দেখতে যান তিনি। এ সময় প্রতিমন্ত্রী রাশেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে দায়িত্বরত চিকিৎসক ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রাশেদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রতিমন্ত্রীর সফরকালে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য উপস্থিত ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রাশেদ হোসেনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।



















