ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ছেলের বিরুদ্ধে মামলা

যশোরে ৫ হাজার টাকা না দেওয়ায় মাকে মারধর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোরে পাঁচ হাজার টাকা না দেওয়ায় মাকে মারধর, গলা টিপে হত্যার চেষ্টা ও ধারালো ছুরি দিয়ে হামলার চেষ্টার অভিযোগে ছেলে হুমায়ুন কবির রাজার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার শহরতলীর শেখহাটি গ্রামের তরফ নওয়াপাড়ার আক্কাস আলীর স্ত্রী ও আসামির মা আকলিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, হুমায়ুন কবির রাজা বাদী আকলিমা বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। কাজ না করে নিয়মিত বাবা-মায়ের কাছে টাকা দাবি করেন। টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর ও বিক্রি করে ক্ষতিসাধন করেন বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ আগস্ট সকালে হুমায়ুন তাঁর মায়ের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তিনি মাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও চড় মারেন। একপর্যায়ে গলা টিপে তাঁকে হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আকলিমা বেগমের চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে হুমায়ুন তাঁদেরও ধারালো ছুরি দিয়ে কোপানোর চেষ্টা করেন বলে অভিযোগ করেন বাদী। এ সময় তিনি বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, প্রতি মাসে ১০ হাজার টাকা না দিলে মাকে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন হুমায়ুন। ঘটনার পর আকলিমা বেগম হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে তিনি আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদী জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

ট্যাগস :

ছেলের বিরুদ্ধে মামলা

যশোরে ৫ হাজার টাকা না দেওয়ায় মাকে মারধর

আপডেট সময় : ১০:৪০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬