নড়াগাতীর মূলশ্রী চায়ের দোকানে অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ১০:১৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামের দক্ষিণপাড়ায় দেলোয়ার চৌধুরীর চায়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে দোকানে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় দোকানদার দেলোয়ার চৌধুরী নড়াগাতী থানায় অভিযোগ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করবে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে আমরা সচেষ্ট আছি।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশি তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।























