ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিদেশি মদ, গাঁজা, এসকাফ সিরাপ, কীটনাশক, শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা।

সোমবার (৭ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকফ সিরাপ, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি শাড়ি, ৫টি কম্বল, ৩ দশমিক ৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস এবং ৫৭১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া বা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হচ্ছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

শার্শায় বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ০৬:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬