সংবাদ শিরোনাম :
নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু
নড়াইল সংবাদদাতা
- আপডেট সময় : ০৪:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের তরুণ ব্যবসায়ী মোঃ রাহাদুল কাজী (২৩) স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। শনিবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
রাহাদুল কাজী ইসলামপুর গ্রামের দুলু কাজীর ছেলে। তিনি মহাজন বাজারে স্যাটেলাইট ডিস ও ওয়াই-ফাই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্বজনরা জানান, শনিবার দিবাগত রাত ৪টার দিকে হঠাৎ স্ট্রোক করলে রাহাদুল কাজীর মৃত্যু হয়। মাত্র ২৩ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাহাদুল কাজীর অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।
ট্যাগস :























