ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিয়ানীতে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

ইয়ার আলী শেখ, গোপালগঞ্জ
  • আপডেট সময় : ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘সেবায় স্বীকৃতির আত্মমর্যাদা’ স্লোগানে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা সভাকক্ষে ‘সম্মনা শিক্ষক সমাজ, কাশিয়ানী, গোপালগঞ্জ’-এর আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যা। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চৌঃ ফজলে রাব্বি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা, ড. সৈয়দ আলী আহসান, কে.এম মাহমুদ, মোঃ আঃ কাইয়ুম মিয়া ও শেখ মোঃ সেলিম।

এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গুণীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মনা শিক্ষক সমাজ, কাশিয়ানীর সভাপতি স.ম. বেলায়েত হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেন।

বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষক ও গুণীজনদের অবদান অনস্বীকার্য। তাদের যথাযথ সম্মান প্রদানের মাধ্যমে নতুন প্রজন্ম সমাজের গুণী ও আলোকিত মানুষদের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করবে।

পরে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ট্যাগস :

কাশিয়ানীতে গুণীজন সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬