ঢাকা ০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৪ হাজার পিচ ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পঠিত

যশোরের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মিলন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক মিলন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চাঁচড়া চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা জানতে পারেন, যশোর-নাভারণ মহাসড়কের পুলেরহাটে নিউ আকিজ পেট্রোল পাম্পের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন। খবর পেয়ে বিজিবির একটি দল ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন।

পরে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় মিলনের পরিহিত প্যান্টের পেছনের পকেট থেকে কসটেপে মোড়ানো ২০টি প্যাকেটে থাকা মোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। একই সময় তার কাছ থেকে একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে ইয়াবা দেশে এনে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বিজিবি আরও জানায়, আটক মিলনের বিরুদ্ধে এর আগেও চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে।

ট্যাগস :

যশোরে ৪ হাজার পিচ ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ০৯:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬