ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরের জগদীশপুর তুলা গবেষণা কেন্দ্রে বিশ্ব তুলা দিবস পালিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ২৮ বার পঠিত

‘সবার কল্যাণে তুলা বাণিজ্য, রূপান্তর ও সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধি গড়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারে বিশ্ব তুলা দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় খামারের অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। তুলা প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কটন এগ্রোনমিস্ট ড. মোহাম্মদ জোবায়ের ইসলাম তালুকদারের নির্দেশনায় এবং খামারের বৈজ্ঞানিক কর্মকর্তা রাজিব কুমার দের সহযোগিতায় এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিতে খামারের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশ নেন। র‌্যালিটি খামারের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালি শেষে তুলা চাষের সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় তুলা চাষ সম্প্রসারণের লক্ষ্যে আরও গবেষণা কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে দেশব্যাপী তুলা চাষের প্রসার ঘটানোর জন্য সবাইকে তুলা চাষে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২১ সালে ৭ অক্টোবরকে বিশ্ব তুলা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে ২০১৯ সালে তুলা উৎপাদনকারী চার আফ্রিকান দেশ বেনিন, বুরকিনা ফাসো, চাদ ও মালির উদ্যোগে দিবসটি পালনের যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়ে আসছে।

বিশ্বে তুলা উৎপাদনে শীর্ষ পাঁচ দেশ হলো চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। বিশ্বে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষক তুলা চাষের সঙ্গে যুক্ত। উৎপাদন থেকে প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্য পর্যন্ত তুলা খাতে আনুমানিক ১২ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। পলিয়েস্টারের পর তুলা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত আঁশ, যা মোট আঁশের চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে।

তবে তুলা উৎপাদনের তুলনায় বাংলাদেশে আমদানিনির্ভরতা বেশি। ফলে দেশের চাহিদা মেটাতে তুলার উৎপাদন বাড়ানো এবং তুলা চাষে কৃষকদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

যশোরের জগদীশপুর তুলা গবেষণা কেন্দ্রে বিশ্ব তুলা দিবস পালিত

আপডেট সময় : ০৭:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬