ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা Logo যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ Logo রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা Logo শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর Logo বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা Logo যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ Logo শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন নুরুজ্জামান লিটন Logo নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা Logo কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ

বেনাপোল পোর্ট থানার পৃথক অভিযানে দু’যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামাদ হোসেন হৃদয় (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সুমন হোসেন (৩০) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের যশোর আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবাসহ গ্রেপ্তার সামাদ হোসেন হৃদয় বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৯ অক্টোবর ২০২৬ তারিখে নথিভুক্ত ৯ নম্বর মামলার কথা জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, আটক সুমন হোসেন একই থানার গয়ড়া এলাকার বাসিন্দা। তিনি জিআর-২৪০/২৪ নম্বর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। পৃথক অভিযানে তাঁকে আটক করা হয়।  গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশি পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশাফ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত ব্যক্তি এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

বেনাপোল পোর্ট থানার পৃথক অভিযানে দু’যুবক আটক

আপডেট সময় : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬