ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কালিয়ায় উপজেলা ও পৌর কৃষক দলের মতবিনিময় সভা Logo যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়াকে ঘিরে একের পর এক অভিযোগ Logo রায়পুরে দুই সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা Logo শিশু চিকিৎসা ও পুষ্টিসেবায় কাজ করছেন কেশবপুরের ডা. শাহীনুর Logo বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম জোরদারে সভা Logo যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ Logo শার্শায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল Logo শার্শার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিলেন নুরুজ্জামান লিটন Logo নড়াইলে চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগুডাঙ্গা Logo কেশবপুরে মোবাইল কোর্টের অভিযান, ছয়টি পাটা-বাঁধ উচ্ছেদ

সাংবাদিক মীর মঈন মুসা ও মীর দিনার হোসাইন’র মায়ের ইন্তেকাল

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের সিনিয়র সাংবাদিক মীর মঈন মুসা ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মহাসচিব মীর দিনার হোসাইনের গর্ভধারিনী মাতা শামসুন্নাহার বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে শহরের শংকরপুরস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মরহুমা শামসুন্নাহার বেগম মীর আকরাম হোসেনের সহধর্মিণী। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার পুত্র, দুই কন্যা, পোতা-পুতনী, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল আছর বাদ জানাযা শেষে মরহুমার দাফন সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

এদিকে, তাঁর আকস্মিক মৃত্যুতে যশোর দর্পণ ডটকম পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছে।

ট্যাগস :

সাংবাদিক মীর মঈন মুসা ও মীর দিনার হোসাইন’র মায়ের ইন্তেকাল

আপডেট সময় : ১০:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬