কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শফিকুল ইসলাম বাবুর শোক
- আপডেট সময় : ০৯:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থী মামা-ভাগ্নে আব্দুল্লাহ (৭) ও ইকবাল হোসেন (৮)-এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শফিকুল ইসলাম বাবু।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় শেখ শফিকুল ইসলাম বাবু বলেন, মৎস্য ঘেরের পানিতে ডুবে কোমলমতি দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, শিশুদের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ তায়ালা নিহত দুই শিশুকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন।
শেখ শফিকুল ইসলাম বাবু শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।






















