ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বড়দিয়ায় বিএনপির উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ Logo নড়াগাতীতে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুত্তাকিন আটক Logo পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার Logo মণিরামপুরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক Logo মানবাধিকার সুরক্ষায় লায়ন ফরহাদুল হাসানের নেতৃত্বে আসক Logo কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo কালিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুতে শফিকুল ইসলাম বাবুর শোক Logo রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় Logo বাঘারপাড়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন Logo মাদারীপুরের নিখোঁজ কন্যাকে ফিরে পেতে আদালতে পিতার মামলা

রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময়

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলার বিভিন্ন মঠ-মন্দির, সংগঠন ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নন্দিতা দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিএনপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। সভা সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সান্টু চৌধুরী।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পূজামণ্ডপগুলোতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিভিন্ন মঠ-মন্দির ও পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা তাদের বিভিন্ন বিষয় ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পূজা উদযাপনকে কেন্দ্র করে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এ সময় স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে রাঙামাটিতে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ট্যাগস :

রাঙামাটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে মতবিনিময়

আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬