কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- আপডেট সময় : ০৯:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ২০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদের জুলাই ২০২৬ মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাসের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, উপজেলা বন কর্মকর্তা আমজাদ হোসেন, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল করিম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা খালিদ হোসেন, একাডেমিক সুপারভাইজার শারাফাত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ শিহাব হোসেন, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিয়া উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, পৌর আমির মাওলানা নওশের আলী, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আনিসুর রহমান মারুফ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ ফসিয়ার রহমান ও সাধারণ সম্পাদক শেখ আল-ইমরান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, চুরি, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি উপজেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


























