চার্জিং সমস্যার সমাধানে বাজারে আসছে ভিভো ওয়াই৫০০
- আপডেট সময় : ০৯:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৪৯ বার পঠিত

কর্মব্যস্ত জীবনে দীর্ঘ সময় নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের চাহিদা পূরণে নতুন স্মার্টফোন আনছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। ওয়াই সিরিজের নতুন সংযোজন ভিভো ওয়াই৫০০-এ থাকছে সেগমেন্টের সবচেয়ে বড় ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে।
ভিভো জানিয়েছে, আধুনিক কর্মজীবনে অফিস মিটিং, ক্লায়েন্ট কল, অনলাইন যোগাযোগ, বিনোদন ও গেমিং—সবকিছুর জন্যই স্মার্টফোন এখন অপরিহার্য। তাই ব্যবহারকারীদের দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের কথা বিবেচনায় রেখেই নতুন ডিভাইসটি তৈরি করা হয়েছে। আসন্ন ভিভো ওয়াই৫০০-এ থাকছে ৮১০০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় ভিডিও স্ট্রিমিং, গেমিং, ইন্টারনেট ব্রাউজিং এবং দৈনন্দিন ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ভিভোর ভাষ্য, ডিসপ্লের দিক থেকেও স্মার্টফোনটিতে থাকছে ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড প্যানেল। উন্নত রেজুলেশন, শার্প ভিজ্যুয়াল এবং প্রাণবন্ত রঙের সমন্বয়ে ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মোবাইল গেমিং হবে আরও উপভোগ্য। বর্তমান সময়ে কাজ ও বিনোদন—উভয় ক্ষেত্রেই স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ছে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিভো ওয়াই৫০০-এ দীর্ঘস্থায়ী ব্যাটারি, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং উন্নত ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয় করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোনের মূল্য, বাজারে আসার তারিখ এবং অন্যান্য স্পেসিফিকেশন শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।






















