ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুকনগরে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা উন্নয়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / ৮৯ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে দীর্ঘদিনের অসহনীয় যানজট নিরসন, দায়ী ব্যক্তিদের কার্যকর ভূমিকা নিশ্চিতকরণ এবং অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’।

বুধবার (৩ জুন) দুপুর ১২টায় চুকনগর বাজার চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব এবং শত শত সাধারণ মানুষ অংশ নেন। চুকনগর আটলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক ওলিয়ার রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি ও খুলনার সময়ের খবর পত্রিকার সম্পাদক সরদার বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে সরদার বাদশা বলেন, “খুলনার সাধারণ মানুষের নিরাপত্তা আজ চরম সংকটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের নীরবতা কোনোভাবেই কাম্য নয়। চুকনগরের জনদুর্ভোগ লাঘব এবং খুলনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতেই আমরা রাজপথে নেমেছি।”

সমাবেশে বক্তারা চুকনগর বাজারের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— যতিন-কাশেম সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও দোকানপাট দ্রুত উচ্ছেদ, বাজারের ব্রিজ সংস্কার করে যান চলাচলের উপযোগী করা, বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিবহন কাউন্টার স্থানান্তর, পুলিশ বক্সসংলগ্ন স্ট্যান্ড থেকে ইজিবাইক ও মাহিন্দ্রা সরিয়ে নেওয়া, ফুটপাত দখলমুক্ত করা এবং মহাসড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণ।

বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে খুলনায় খুন, রাহাজানি, চুরি ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্রের মহড়াও বেড়েছে। তাদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর নজরদারির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটারিয়ান আলহাজ সরদার আবু তাহের, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ দেলোয়ার হোসেন, চুকনগর আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আব্দুস সালাম মোল্লা, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন এবং ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক শাহাজান জমাদার। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগস :

চুকনগরে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা উন্নয়নের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬