সংবাদ শিরোনাম :
কালিয়ার দেবীপুরে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন
নড়াইল সংবাদদাতা
- আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে গ্রামের গবাদিপশুসহ বিভিন্ন প্রাণীর বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রাণীর মালিকদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পেইন পরিচালনা করেন ডা. আব্দুল মোমিন। এ সময় বিশিষ্ট সমাজসেবক এস এম আশিকুজ্জামান সুমনসহ কালিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, গ্রামাঞ্চলে গবাদিপশু ও অন্যান্য প্রাণীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ট্যাগস :
























