ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আফসানা নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নানা বাড়ির পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফসানা পাশের শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিনের মেয়ে। প্রায় পাঁচ দিন আগে সে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান শেখ জানান, বুধবার দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে আফসানা। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর নানা বাড়ির লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, কয়েকজন শিশুর সঙ্গে পুকুরে গোসল করার সময় আফসানা পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও নানা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নড়াইলে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬