কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতির মায়ের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ১০:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার পঠিত

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর মা হোসনেয়ারা বেগম (৮৭)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরার ব্লিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমা হোসনেয়ারা বেগম ছিলেন কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক একাধিকবার নির্বাচিত সদস্য মরহুম শেখ গোলাম বারীর সহধর্মিণী এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর মা।
মঙ্গলবার বাদ আসর বাজারগ্রাম দিদার এলাহী জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সহস্রাধিক মুসল্লি অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন মরহুমার জামাতা আলহাজ্ব শেখ এখলাছুর রহমান। পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়ে বক্তব্য দেন মহান জাতীয় সংসদের সিনিয়র ইন্সপেক্টর আলহাজ্ব শেখ শরিফুল বারী শরীফ।
মরহুমার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশকারীরা মরহুমার রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য শেখ সাইফুল বারী সফুসহ ৭ ভাই, ৪ বোন, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
























