ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনের পর যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৩৬ বার পঠিত

যশোরের চৌগাছা উপজেলার এক যুবক গ্যাস ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৫ জুলাই) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আনন্দ বিশ্বাস (২২) চৌগাছা উপজেলার পলুয়া গ্রামের বাসিন্দা। তিনি বাসুদেব বিশ্বাসের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের ভাষ্যমতে আনন্দ বিশ্বাস মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন। রোববার সকাল আনুমানিক ৯টার দিকে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সকাল ১১টা ১০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৩০ মিনিটে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনের পর যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬