জুলাই গণঅভ্যুত্থান দিবসে যশোর জেনারেল হাসপাতালে র্যালি
- আপডেট সময় : ০৯:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১২ বার পঠিত

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড্যাব খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রবিউল ইসলাম তুহিন, বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য ডা. শেখ আতাহার তূর্য, ডা. পরাগ, ডা. শরিফুল আলম খান, ডা. নাজমুল হক, ডা. ওহিদুজ্জামান আজাদ, ডা. তমিজ, ডা. আলাউদ্দিন আল মামুন, ডা. তাহমিদ, ডা. সাইদুর রহমান ও ডা. হাফিজুর রহমান।
এছাড়া যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ আরজিনা খাতুন, নার্সিং ইন্সট্রাক্টর লিনা নাসরিন, শারমিন পারভীন, স্বপ্না বিশ্বাস, মনোয়ারা আনসার, মনিরা খাতুন ও রুমানা আফরোজসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি শাহিদা খাতুন, সাধারণ সম্পাদক মোফাজ্জেল, মিডওয়াইফ বিষয়ক সম্পাদক পবিত্র বিশ্বাস, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক খুকু রানী দাস এবং কোষাধ্যক্ষ হাসি আরা খাতুনসহ সংগঠনের নেতারাও কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেও তারা আহ্বান জানান।



















