ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীপেন দেওয়ানের পদত্যাগে উত্তাল রাঙ্গামাটি

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ৪০ বার পঠিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১ জুন) বিকেল ৪টা থেকে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পরপরই জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামেন। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে গিয়ে অবস্থান নেয়।

সড়ক অবরোধ চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন। তারা দাবি করেন, পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে দীপেন দেওয়ানের মতো একজন নেতার উপদেষ্টা পদে থাকা প্রয়োজন ছিল।

বক্তারা অভিযোগ করেন, কোনো অদৃশ্য চাপ বা বিশেষ মহলের প্রভাবে তাকে পদত্যাগে বাধ্য করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে সরকারের কাছে ঘটনার প্রকৃত কারণ তদন্তের দাবি জানান তারা।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে তাকে পুনরায় সসম্মানে দায়িত্বে ফিরিয়ে না আনা পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

তবে দীপেন দেওয়ানের পদত্যাগের কারণ কিংবা এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

দীপেন দেওয়ানের পদত্যাগে উত্তাল রাঙ্গামাটি

আপডেট সময় : ০৯:১৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬