ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা

যশোর শহরে গ্যাস সিলিন্ডারের লিকেজে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ১০ বার পঠিত

যশোর শহরের মুজিব সড়কে পঙ্গু হাসপাতালের পাশের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে রান্নাঘরের কিছু আসবাবপত্র ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে পঙ্গু হাসপাতালের পাশের গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রান্নাঘর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে রান্নাঘরের কিছু আসবাবপত্র ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

তারা আরও জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি গ্যাস সিলিন্ডার ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

ট্যাগস :

অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা

যশোর শহরে গ্যাস সিলিন্ডারের লিকেজে আগুন

আপডেট সময় : ০৭:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬