ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পঠিত

চলতি বছরের শুরু থেকে ২ আগস্ট পর্যন্ত যশোর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৪৫ জন। এর মধ্যে ৩২৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩ জন। সরকারি হাসপাতালগুলোর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন আছেন।

যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বাসাবাড়ি ও আশপাশের এলাকায় কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ট্যাগস :

যশোরে ২৪ ঘণ্টায় ১২ জন ডেঙ্গু আক্রান্ত

আপডেট সময় : ১০:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬