সংবাদ শিরোনাম :
বাণীব্রত ঘোষ মনার আশুরোগমুক্তি কামনায় যশোরে বিশেষ প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ৮ বার পঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও সমাজসেবক বাণীব্রত ঘোষ মনার আশুরোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) যশোর শহীদ সুধীর ঘোষ পূজা মন্দিরে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ সুধীর ঘোষের ছেলে দেবব্রত ঘোষ, তার স্ত্রী স্মৃতিকণা ঘোষ, ভাই প্রদীপ ঘোষ, পৌত্র গৌরব ঘোষসহ পরিবারের সদস্যরা।
প্রার্থনা সভায় বাণীব্রত ঘোষ মনার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে তার আশুরোগমুক্তির জন্য যশোরবাসীর কাছে আশীর্বাদ ও প্রার্থনা কামনা করা হয়। উপস্থিত বক্তারা বাণীব্রত ঘোষ মনার সুস্থতা কামনা করে সবাইকে তার জন্য প্রার্থনা করার আহ্বান জানান।
ট্যাগস :

















