মণিরামপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার পঠিত

যশোরের মণিরামপুরে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গালদা গ্রামের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের তালতলা মোড়ে ওয়ালটন শোরুমের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বাকাল ইসলামপুর গ্রামের জাহিদ হোসেন (৩০) এবং পলাশপোল গ্রামের সাজ্জাদ হোসেন (৩১)।
পুলিশ জানায়, মণিরামপুর থানার খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এসআই আনিছুর রহমান, এএসআই নির্মল গাইনসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহিদ হোসেনের কাছ থেকে ১৫০ পিস এবং সাজ্জাদ হোসেনের কাছ থেকে ১০০ পিসসহ মোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় মণিরামপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।






















