ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল

যশোরে ইসলামী যুব আন্দোলনের জেলা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পঠিত

যুবসমাজের নৈতিক উন্নয়ন, আদর্শিক চেতনা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ষষ্ঠ জেলা যুব সম্মেলন। সম্মেলন থেকে ২০২৭-২০২৮ সেশনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাওলানা খাইরুল বাশার এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা আব্দুল আউয়াল। একই সঙ্গে স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও কাউন্সিলর পদে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় যশোর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব।

সম্মেলনে বক্তারা বলেন, একটি সুন্দর, সুশৃঙ্খল ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আদর্শবান, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক যুবসমাজের বিকল্প নেই। দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অন্যায়, অনিয়ম ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুবসমাজকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

তাঁরা আরও বলেন, যুবকদের শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, সমাজ ও রাষ্ট্রের কল্যাণেও এগিয়ে আসতে হবে। সাংগঠনিক ঐক্য, আদর্শিক চেতনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওলানা মোহাম্মদ আবু বকর, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুল হালিম মিয়া এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি আলহাজ এইচ এম মহসিন শেখ।

জেলা যুব সম্মেলনে সাংগঠনিক নেতৃত্ব ঘোষণার পাশাপাশি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য কয়েকজন চেয়ারম্যান ও কাউন্সিলর পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে আলহাজ আব্দুল কাদের, উপশহর ইউনিয়নে আলী হায়দার আনিচ, কাশিমপুর ইউনিয়নে মুফতি আব্দুল আউয়াল এবং ফতেপুর ইউনিয়নে মুফতি ওসমান গনি হাবিব রয়েছেন। এ ছাড়া যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মাওলানা অলিয়ার রহমানের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর বিন হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবুল করিম। সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি বিদ্যমান জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে ২০২৭-২০২৮ সেশনের নতুন জেলা কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি মাওলানা খাইরুল বাশার ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালসহ নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি।

নতুন কমিটির মাধ্যমে যশোর জেলায় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। পাশাপাশি যুবসমাজের মধ্যে আদর্শিক চেতনা, সাংগঠনিক ঐক্য এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়বে বলেও প্রত্যাশা তাঁদের।

ট্যাগস :

সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল

যশোরে ইসলামী যুব আন্দোলনের জেলা সম্মেলন

আপডেট সময় : ০৮:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬