ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় টাপেনটাডল ও উইনকেরেক্সসহ দু’কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ২১ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে র‍্যাব-৬-এর অভিযানে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার পিস টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও কসমেটিক্সসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার চুনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ পূর্ব কালিনগর এলাকার রাশেদুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (২৮) এবং আবাদ চন্ডীপুর এলাকার আব্দুল হাকিম গাজীর ছেলে মো. সুমন হোসেন (২৯)।

অভিযানে গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে ২৩০ বোতল উইনকেরেক্স, ১৫ হাজার পিস টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও কসমেটিক্স জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নির্মূল এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‍্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

ট্যাগস :

সাতক্ষীরায় টাপেনটাডল ও উইনকেরেক্সসহ দু’কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬