ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়োজিন কসমেসিউটিক্যালসের শাখা উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১৫ বার পঠিত

যশোরে স্বনামধন্য স্কিনকেয়ার প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালসের ২১তম শাখার উদ্বোধন করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। শনিবার (২৫ জুলাই) বিকেলে শহরের রেল রোডে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের পাশের ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন শাখাটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, নতুন এই শাখার মাধ্যমে যশোরের গ্রাহকেরা একই ছাদের নিচে বিজ্ঞানভিত্তিক ও ব্যক্তিকেন্দ্রিক (পার্সোনালাইজড) স্কিন ও হেয়ার কেয়ার ট্রিটমেন্ট, শতভাগ অথেনটিক ডার্মো-কসমেটিকস পণ্য এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

শাখা উদ্বোধন উপলক্ষে বায়োজিনের ওয়ার্ল্ড-স্ট্যান্ডার্ড স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট এবং নির্বাচিত অথেনটিক ডার্মো-কসমেটিকস পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি এবং বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে বায়োজিন বিশ্বস্ততার সঙ্গে স্কিনকেয়ার সেবা দিয়ে আসছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, বায়োজিনে প্রোডাক্ট কিংবা ট্রিটমেন্ট—কোনো ক্ষেত্রেই মানের সঙ্গে আপস করা হয় না। আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার সেবা সারা দেশে পৌঁছে দেওয়ার এই উদ্যোগের জন্য বায়োজিনকে আন্তরিক অভিনন্দন জানাই।”

২০১৫ সালে প্রতিষ্ঠিত বায়োজিন কসমেসিউটিক্যালস শুরু থেকেই বিজ্ঞানভিত্তিক গবেষণা, আধুনিক প্রযুক্তি এবং ব্যক্তিকেন্দ্রিক সেবার মাধ্যমে দেশের স্কিনকেয়ার খাতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো প্রতিটি মানুষের ত্বকের ধরন, জীবনযাপন, পরিবেশগত প্রভাব ও প্রয়োজন বিশ্লেষণ করে নিরাপদ, কার্যকর এবং উপযোগী স্কিনকেয়ার সমাধান প্রদান করা।

বর্তমানে প্রতিষ্ঠানটির দেশের বিভিন্ন অঞ্চলে ২১টি শাখা রয়েছে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে। বায়োজিনের কর্মীদের প্রায় ৮৩ শতাংশ নারী, যা নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানানো হয়।

উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডসে বায়োজিন কসমেসিউটিক্যালস ‘বাংলাদেশের সবচেয়ে উদ্ভাবনী কসমেসিউটিক্যালস ব্র্যান্ড’ হিসেবে স্বীকৃতি লাভ করে। এছাড়া প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল হক ২০২৩ সালে সিইও রিভিউ ম্যাগাজিনের ‘এন্টারপ্রেনিউর অব দ্য ইয়ার’ সম্মাননা লাভ করেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের স্ট্যানফোর্ড সিড ট্রান্সফরমেশন প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

আয়োজকরা জানান, যশোরে ২১তম শাখার উদ্বোধনের মাধ্যমে দেশের আরও বেশি মানুষের কাছে বিজ্ঞানভিত্তিক, নিরাপদ ও ব্যক্তিকেন্দ্রিক স্কিন ও হেয়ার কেয়ার সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও সম্প্রসারিত হলো।

ট্যাগস :

বায়োজিন কসমেসিউটিক্যালসের শাখা উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মিম

আপডেট সময় : ১০:২৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬