ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্ত থেকে ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় চোরাই ইয়ামাহা মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সুলতানপুর ব্যাটালিয়নের খাদলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেলটি জব্দ করেন। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আটক মোটরসাইকেলটি জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সীমান্ত থেকে ভারতীয় চোরাই মোটরসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০১:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬