ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সহযোগীদের শাস্তির দাবিতে

২৫ জুলাই গণসমাবেশ সফলের লক্ষ্যে যশোরে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ১৮ বার পঠিত

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের আটক এবং শাস্তির দাবিতে আগামী ২৫ জুলাই (শনিবার) যশোরে গণসমাবেশ করবে জেলা স্বেচ্ছাসেবক দল। এ উপলক্ষে বৃহস্পতিবার যশোর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।

তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৩টায় শহরের চৌরাস্তা মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এমপি। বিশেষ বক্তা থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

সংবাদ সম্মেলনে মোস্তফা আমির ফয়সাল বলেন, সমাবেশের তারিখ ঘোষণার পর গত সাত দিনে জেলা স্বেচ্ছাসেবক দলের সব সাংগঠনিক ইউনিট প্রস্তুতি সভা সম্পন্ন করেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও ব্যাপক সাড়া পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন, এবারের গণসমাবেশ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হবে।

তিনি আরও বলেন, ছুটির দিনে শহরের গুরুত্বপূর্ণ চৌরাস্তা মোড়ে সমাবেশ হওয়ায় জনসাধারণের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ জন্য দলের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে আয়োজিত গণসমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য রাজু আহমেদসহ জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের নেতারা।

ট্যাগস :

ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সহযোগীদের শাস্তির দাবিতে

২৫ জুলাই গণসমাবেশ সফলের লক্ষ্যে যশোরে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬