ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ জুন যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৩৫ বার পঠিত

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় যশোর জেলায় ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশের সঙ্গে আগামী ২৮ জুন এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব উপজেলায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৬১২ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬৫২ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন জানান, জেলার আটটি উপজেলায় মোট ২ হাজার ৩০১টি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের ৫ হাজার ২১৭ জন কর্মী দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত দিনে অভিভাবকদের তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, এমওসিএস ডা. মৌসুমী বিনতে মানিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৮ জুন যশোরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আপডেট সময় : ০৮:৫২:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬