অপরাধ নিয়ন্ত্রণে যশোর পুলিশের মাসিক সভা
- আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৫১ বার পঠিত

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম এবং মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া জেলার গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, জেলার বিভিন্ন সার্কেলের কর্মকর্তারা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, সিআইডি ও পিবিআই যশোরের কর্মকর্তারা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

























