ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / ৮২ বার পঠিত

যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমান শফি (৫৫)কে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিয়ার রহমান শফি বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, শফিয়ার রহমান শফির বিরুদ্ধে ২১ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে মামলা রয়েছে। মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

আরবি ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী এইচ এম আবুল বাশার বলেন, ভারত থেকে বৈধভাবে আমদানি করা পণ্যের ভ্যাট ও ট্যাক্স সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের জন্য কমিশনের ভিত্তিতে শফিয়ার রহমান তার প্রতিষ্ঠানের কাছ থেকে ২১ লাখ টাকা গ্রহণ করেন। দীর্ঘ তিন বছর পার হলেও তিনি ওই টাকা পরিশোধ করেননি। পরে টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা হয়।

বেনাপোল পোর্ট থানার এএসআই সুজন বলেন, আরবি ট্রান্সপোর্ট এজেন্সির মালিকের করা মামলায় শফিয়ার রহমানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ বলেন, গ্রেপ্তার শফিয়ার রহমানকে যশোরের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বেনাপোলে চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬