ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শক্কুর আলীর ছেলে ইসানুর (৪৫) এবং একই গ্রামের নেবুর আলীর ছেলে ইনতাদুল ইসলাম (৪৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় নীল রঙের একটি ইজিবাইকে করে মাদক পরিবহনের অভিযোগে তাদের আটক করা হয়। পরে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ১৯৮ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে র‌্যাবের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা-ধর্ষণসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

ঝিনাইদহে উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬