সংবাদ শিরোনাম :
বেনাপোলে বিজিবির অভিযানে নিষিদ্ধ ভারতীয় সিরাপ উদ্ধার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ০১:২৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পঠিত

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
ট্যাগস :


























