ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৈখালীতে জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রহিম

জি এম সাগর হোসেন
  • আপডেট সময় : ০৮:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নাম আলোচনায় বেশ জোরালোভাবে উঠে এসেছে। সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে নির্বাচনী মাঠে তিনি জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে শেখ আব্দুর রহিমের প্রতি অনেক ভোটারের আস্থা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, তিনি সৎ ও ক্লিন ইমেজের একজন জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগও রয়েছে।

স্থানীয় কয়েকজন ভোটার বলেন, শেখ আব্দুর রহিম ভাইকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তিনি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেন। কৈখালী ইউনিয়নের মানুষের কাছে তিনি পরিচিত ও গ্রহণযোগ্য একজন ব্যক্তি।

নিজের জনপ্রিয়তা ও ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কৈখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। সুখে-দুঃখে সবসময় আমি ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। দুইবার মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে। দুইবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেছি।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে নিজের জমিও বিক্রি করেছি। জনগণ যদি মনে করে আমি আবারও তাদের জন্য কাজ করতে পারব, তাহলে নির্বাচন করব। জনগণ চাইলে ইনশাআল্লাহ আবারও নির্বাচিত হব।

আসন্ন নির্বাচন সামনে রেখে কৈখালী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা আরও বাড়ছে। তবে বর্তমান চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের দীর্ঘদিনের জনসম্পৃক্ততা ও জনপ্রিয়তা তাঁকে নির্বাচনী মাঠে আলোচনার অন্যতম কেন্দ্রে রেখেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ট্যাগস :

কৈখালীতে জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুর রহিম

আপডেট সময় : ০৮:৩২:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬