ড্রেনেজ ও সড়ক উন্নয়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয়
বড় আঁচড়ায় পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ
- আপডেট সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া এলাকায় টানা পঞ্চম দিনের মতো গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নাগরিক প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। রাজনীতির মাধ্যমেই মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমানের উন্নয়নে কাজ করা সম্ভব। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে মানুষের ভাগ্যের পরিবর্তনে আন্তরিকভাবে কাজ করতে চাই।
তিনি বলেন, বেনাপোল পৌরসভার বিভিন্ন এলাকায় নাগরিকদের নিত্যদিনের নানা সমস্যা রয়েছে। এর মধ্যে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশনের সুব্যবস্থা এবং চলাচলের উপযোগী সড়ক নির্মাণ ও সংস্কারের মাধ্যমে নাগরিকদের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।
ইমদাদুল হক ইমদাদ আরও বলেন, সুযোগ পেলে নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা এবং পরিকল্পিত উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের মতামত ও অংশগ্রহণকেও গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গণসংযোগে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত ও প্রত্যাশার কথা শোনেন। বড় আঁচড়া এলাকার বিভিন্ন স্থানে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, বেনাপোল পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান, সদস্য হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন, যুবনেতা রাসেল আহমেদ ও শ্রমিক নেতা আহমদ আলীসহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাদিপুর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
























