ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাঙামাটিতে বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পঠিত

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভিযোগে দুজন এবং জনবিরক্তিকর কার্যকলাপের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকসেবনের সন্দেহে এক যুবককে আটক করার পর যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তবলছড়ি অফিসার্স কলোনি এলাকার মৃত সমীর উদ্দিনের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (৪১)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া মাদক কারবারের অভিযোগে রিজার্ভ বাজার আব্দুল আলী একাডেমির নিচ এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মমিন উদ্দিন (৩১) এবং তবলছড়ির কর্মচারী কলোনি (ওমদা মিয়া পাহাড়) এলাকার মনির হোসেনের ছেলে মামুনুর জামান রুবেল (৩১)কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ভেদভেদী পোস্ট কলোনি এলাকার মোঃ ফরিদের ছেলে মোঃ ফারুক (২৩)কে জনবিরক্তিকর কার্যকলাপ পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানে মানিকছড়ি বড়ুয়া পাড়া এলাকার বিটন বড়ুয়ার ছেলে উন্দ্রজিত বড়ুয়া ইমন (২৪)কে মাদকসেবনের সন্দেহে আটক করা হয়। পরে পুলিশ যাচাই-বাছাই করে জানতে পারে, ওই যুবকের ডিগ্রি পরীক্ষা চলমান।

এ অবস্থায় তার বাবা-মায়ের অনুরোধে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করা হয়। পরে তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে আটক যুবককে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

রাঙামাটিতে বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬