ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শার্শায় চোরাচালানের ১০টি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ, গ্রেপ্তার ১ Logo কুমিল্লায় ধানক্ষেত থেকে যশোরের নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার Logo বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া’র বিরুদ্ধে এক সহকারী রাজস্ব কর্মকর্তা পেটানোর অভিযোগ Logo অভিযোগকারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন আনসার কর্মকর্তা রউফ Logo তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত মালামাল বিক্রি নিয়ে প্রশ্ন Logo যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ Logo নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo কুয়াদায় মাদকসহ দুই কারবারী আটক Logo শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চিতলমারীতে ব্র্যাক সিডের ডিলার-রিটেইলার মিটিং ও পুরস্কার বিতরণ

প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট)
  • আপডেট সময় : ০৫:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৫২ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে কৃষকদের মাঝে মানসম্মত বীজ সরবরাহ, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিলার-রিটেইলারদের সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে ব্র্যাক সিডের আয়োজনে ডিলার ও রিটেইলার মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন ডিলার ও রিটেইলার অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের খুলনা বিভাগের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান এবং চিতলমারী টেরিটরি সেলস অফিসার বিপ্লব কুমার মন্ডল।

মিটিংয়ে ব্র্যাক সিডের বিভিন্ন জাতের ধানবীজ ও সবজি বীজের গুণগত মান, বৈশিষ্ট্য, ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের কাছে সঠিক ও মানসম্মত বীজ পৌঁছে দেওয়া, মৌসুমভিত্তিক চাষাবাদের উপযোগী বীজ নির্বাচন এবং কৃষকদের চাহিদা অনুযায়ী উন্নতমানের বীজ সরবরাহের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, কৃষির উন্নয়নে মানসম্মত বীজের গুরুত্ব অপরিসীম। উন্নতমানের বীজ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকরা অধিক লাভবান হতে পারেন। তাই ডিলার ও রিটেইলারদের মাধ্যমে কৃষকদের কাছে সঠিক ও মানসম্মত বীজ পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় ব্র্যাক সিডের বিভিন্ন কার্যক্রম, নতুন জাতের বীজ, বাজারজাতকরণ এবং কৃষকদের চাহিদা অনুযায়ী বীজ সরবরাহসহ বিভিন্ন বিষয়ে ডিলার ও রিটেইলারদের মতামত ও পরামর্শ নেওয়া হয়। এর মাধ্যমে ব্র্যাক সিডের সঙ্গে সংশ্লিষ্টদের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভালো কার্যক্রম ও বিক্রয় কার্যক্রমে অবদান রাখার জন্য নির্বাচিত ডিলার ও রিটেইলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তরা সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও কৃষকদের সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ডিলার-রিটেইলার মিটিংয়ের মাধ্যমে ব্র্যাক সিডের সঙ্গে সংশ্লিষ্টদের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি চিতলমারী অঞ্চলের কৃষকদের কাছে উন্নতমানের বীজ পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও গতিশীল হবে।

ট্যাগস :

চিতলমারীতে ব্র্যাক সিডের ডিলার-রিটেইলার মিটিং ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৫:২২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬