ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুমিল্লায় ধানক্ষেত থেকে যশোরের নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার Logo বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিয়া’র বিরুদ্ধে এক সহকারী রাজস্ব কর্মকর্তা পেটানোর অভিযোগ Logo অভিযোগকারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন আনসার কর্মকর্তা রউফ Logo তালা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত মালামাল বিক্রি নিয়ে প্রশ্ন Logo যশোরে শেষ হলো ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo রামনগর ইউনিয়নের ৯টি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় গ্রাম পুলিশ Logo নড়াইলের পেড়লীতে বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালি ও আলোচনা সভা Logo কুয়াদায় মাদকসহ দুই কারবারী আটক Logo শার্শায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার Logo শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাথরঘাটায় প্রশাসনের প্রস্তুতি সভা

কালিয়া ফাইটার্সের জার্সি উন্মোচন করলেন জাহাঙ্গীর আলম এমপি

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পঠিত

টেপটেনিস বলের সবচেয়ে বড় আসর নড়াইল প্রিমিয়ার লিগের (এনপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি ‘কালিয়া উপজেলা ফাইটার্স’ দলের জার্সি উন্মোচন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে কালিয়া উপজেলা মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দলটির জার্সি উন্মোচন করা হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে জার্সি উন্মোচন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি রেজাই রাব্বি কামাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা।

এ ছাড়া উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা ফাইটার্স দলের কর্ণধর চ্যানেল নাইন-এর নড়াইল জেলা প্রতিনিধি বাবর আলী, চ্যানেল এস-এর কালিয়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রমিমসহ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

কালিয়া উপজেলা ফাইটার্স দলের কর্ণধর বাবর আলী জানান, শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শাহাবাদ এলাকায় নড়াইল প্রিমিয়ার লিগের উদ্বোধন হবে। এবারের আসরে আটটি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী দিনেই এনপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘কালিয়া উপজেলা ফাইটার্স’ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে। নড়াইলে টেপটেনিস ক্রিকেটকে আরও জনপ্রিয় করা এবং তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে নড়াইল প্রিমিয়ার লিগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।

ট্যাগস :

কালিয়া ফাইটার্সের জার্সি উন্মোচন করলেন জাহাঙ্গীর আলম এমপি

আপডেট সময় : ০১:৫২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬