ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর কারাগারে ভারতীয় বন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পঠিত

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা বাচ্চুলা মাঝি (৫৩) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত বাচ্চুলা মাঝি ভারতের উত্তরপ্রদেশের চিতামারী জেলার মেজরগঞ্জ থানার কাঁকড়ারা গ্রামের বাবুল মাঝি ওরফে বকুল মাঝির ছেলে। তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় বন্দি নম্বর ০৭/১৮ হিসেবে অন্তরীণ ছিলেন।

কারাগার সূত্রে জানা গেছে, বাচ্চুলা মাঝি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের জরুরি নির্দেশনায় ভোর ৪টা ৪০ মিনিটের দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি রামগড়ছড়ি থানায় দায়ের করা একটি মামলায় বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় বাচ্চুলা মাঝিকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি তাকে রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হয়। পরে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাভোগ শেষে নিজ দেশে প্রত্যাবাসনের সুবিধার্থে ২০১৮ সালের ২০ নভেম্বর ফেনী জেলা কারাগারের মাধ্যমে তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে তিনি সেখানেই অন্তরীণ ছিলেন।

ট্যাগস :

যশোর কারাগারে ভারতীয় বন্দির মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬