ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ বার পঠিত

খুলনায় দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তিনি খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী ছিলেন।

জানা গেছে, ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়নাল সরদারের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে আদালত তাকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।

এছাড়া লাশ গুমের অপরাধে পৃথকভাবে তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রায় ঘোষণার পর থেকেই জয়নাল সরদার দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অবশেষে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

এসআরবি ফোর্সেস জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার জয়নাল সরদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এরশাদ শিকদারের সহযোগী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জয়নাল আটক

আপডেট সময় : ১২:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬